দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তাকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
পদের নাম: জুনিয়র অফিসার (আইন)
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমসহ এলএলবি (সম্মান) ডিগ্রি।
এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে)।
স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে)।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা অথবা আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা।
বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মদায়িত্ব:
নিযুক্ত কর্মকর্তারা দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা, চুক্তিপত্র খসড়া, ভোটিং, সম্পত্তির কাগজ যাচাইসহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত হবেন।
বয়সসীমা ও চাকরির শর্ত:
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)।
নিয়োগপ্রাপ্তরা কমপক্ষে পাঁচ বছরের চাকরির অঙ্গীকার দিতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।