দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন বৃদ্ধি ও শেয়ারদরের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসটি শেষ হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭.১৩ পয়েন্ট বেড়ে ৫,৬২০ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ‘ডিএস৩০’ সূচকও ৮.১০ পয়েন্ট বাড়ে ২,১৯৫ পয়েন্টে।
মোট লেনদেনের পরিমাণ এদিন ১,২৭৮ কোটি ০৬ লাখ টাকা হয়েছে, যা আগের কার্যদিবসের ১,১৮১ কোটি ১৩ লাখ টাকার তুলনায় বেড়েছে। ৩৯৮ টি কোম্পানির মধ্যে ২২০টির শেয়ারদর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।