তামান্না ভাটিয়া পুরুষদের কাছে বিশেষ বার্তা দিলেন: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি তার দীর্ঘমেয়াদী সম্পর্ক বিজয় বর্মার সঙ্গে শেষ হওয়ার পর বিভিন্ন সময়ে পুরুষদের নিয়ে মন্তব্য করছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’-এ শিখা চরিত্রে অভিনয় করছেন তিনি।
সিরিজের ট্রেলার উন্মোচনে তামান্না বলেন, “এই চরিত্র আমাকে ভিন্নভাবে দেখার সুযোগ দিয়েছে। সব সময় বলা হয়, এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমান গুরুত্বপূর্ণ। আমার জীবনে বাবা ও ভাইয়ের অবদান অসাধারণ, তাদের সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।”
তিনি আরও বলেন, “আমি সব পুরুষকে অনুরোধ করতে চাই যেন তারা তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান এবং তাদের স্বপ্ন পূরণের সাহস যোগান।”
তামান্না এবং বিজয় বর্মা ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার সেটে মিলিত হয়ে টানা দু’বছর প্রেমে ছিলেন। যদিও তামান্না বিয়ে করতে চেয়েছিলেন, অভিনেতা রাজি হননি। তবে তামান্না এখনও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।