শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিয়ার তেল রফতানি: ১৪ বছর পর অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ পড়া হয়েছে
সিরিয়ার তেল রফতানি: ১৪ বছর পর অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে

সিরিয়ার তেল রফতানি: ১৪ বছর পর অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে

দীর্ঘ ১৪ বছর পর প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে সিরিয়া। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সহকারী মহাপরিচালক রিয়াদ আল-জৌবাসি জানিয়েছেন, সোমবার তারতুস বন্দর থেকে বি সার্ভ এনার্জি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬ লাখ ব্যারেল হেভি ক্রুড অয়েল রফতানি করা হয়।

বি সার্ভ এনার্জি বৈশ্বিক জ্বালানি তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান বিবি এনার্জির সহযোগী প্রতিষ্ঠান।

২০১০ সালে সিরিয়ার দৈনিক জ্বালানি তেল রফতানি ছিল প্রায় ৩ লাখ ৮০ হাজার ব্যারেল। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্দোলন গৃহযুদ্ধে রূপ নিলে দেশটির অর্থনীতি ও তেল উত্তোলন ব্যবস্থা ভেঙে পড়ে। প্রায় ১৪ বছরের সংঘাত শেষে গত বছর ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হন। নতুন ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এ চালান বহন করছে নিসোস ক্রিস্টিয়ানা নামের একটি ট্যাঙ্কার। তবে কোন কোন তেলক্ষেত্র থেকে উত্তোলন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেলক্ষেত্রগুলো কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তারা দামেস্কে সরবরাহ শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক বিরোধের কারণে সম্পর্ক আবারও অবনতির দিকে যায়।

গৃহযুদ্ধের সময়ে একাধিকবার তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ বদল হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞায় আমদানি-রফতানি বন্ধ হয়ে পড়ে। আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরও নিষেধাজ্ঞা বহাল ছিল। তবে চলতি বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়।

এখন মার্কিন কোম্পানিগুলো তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করছে। এছাড়া দুবাইভিত্তিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর সঙ্গে ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে সিরিয়া। এর আওতায় তারতুস বন্দরে বহুমুখী টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। আসাদ আমলে দায়িত্বে থাকা রুশ কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের পর এই সমঝোতা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024