শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ: আমানতকারীদের টাকা ফেরতের উদ্যোগে সম্মতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে
ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ: আমানতকারীদের টাকা ফেরতের উদ্যোগে সম্মতি

ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ: আমানতকারীদের টাকা ফেরতের উদ্যোগে সম্মতি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর ইউনিয়ন ব্যাংকও একীভূতকরণের উদ্যোগে সম্মত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকটি এ বিষয়ে সম্মতি প্রকাশ করে।

সভায় ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, উপস্থিত ছিলেন চার ডেপুটি গভর্নর, রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা, এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির।

বৈঠক শেষে চেয়ারম্যান ফরিদ উদ্দীন জানান, “আমাদের আমানতকারীরা টাকা তুলতে আসছেন, কিন্তু আমরা দিতে পারছি না। যত দ্রুত এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণ হবে—একীভূতকরণ, পুনর্গঠন বা অন্য কোনো উপায়ে—ততই ভালো।”

তিনি আরও জানান, ইউনিয়ন ব্যাংক থেকে ২৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ, যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

আজ বিকেলে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালেই গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024