শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের রায় প্রকাশিত হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ পড়া হয়েছে
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের রায় প্রকাশিত হয়েছে

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের রায় প্রকাশিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করার হাইকোর্টের আদেশকে স্থগিত রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকল না।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এদিন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। এর ওপর ভিত্তি করেই উচ্চ আদালত এ রায় ঘোষণা করে।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং এস এম ফরহাদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্টের দেয়া ডাকসু নির্বাচন স্থগিতের রায় আপিল বিভাগে পাঠান চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব। পরবর্তীতে বুধবার আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে।

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেন। তবে মাত্র ৪৫ মিনিট পর চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

অন্যদিকে, রিটের আবেদনে বলা হয়েছিল— ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন রয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ বিষয়ে অভিযোগ উত্থাপন করেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী, ফরহাদের বিরুদ্ধে আনীত অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে হবে।

ফলে, আপিল বিভাগের আদেশের পর আর কোনো জটিলতা না থাকায়, আগামী ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024