শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে
সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন

সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকী জামিনের আবেদন করেছেন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জামিনের জন্য আবেদন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার আইনজীবী এই আবেদন জমা দেন।

একই মামলায় আরও ছয়জন আসামি জামিন চেয়ে আবেদন করেছেন। তারা হলেন— গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম এবং আবদুল্লাহীল কাইউম। তাদের পক্ষেও একই আইনজীবী কায়েস আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী জানান, শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে থাকা অবস্থায় লতিফ সিদ্দিকী ওকালতনামায় স্বাক্ষর করেছেন এবং জামিন আবেদন করার নির্দেশ দিয়েছেন। আদালতে বিকালে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হয়েছিল। তবে তখন তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তিনি উপস্থিত আইনজীবীদের বলেন, আদালতের প্রতি তার আস্থা নেই।

গত বৃহস্পতিবার লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ কয়েকজন ‘মঞ্চ ৭১’-এর উদ্যোগে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের পরপরই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024