প্রিমিয়ার ব্যাংক পিএলসি চিফ রিস্ক অফিসার (CRO) পদে একাধিক অভিজ্ঞ পেশাদার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:
পদের নাম: চিফ রিস্ক অফিসার (CRO)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি
অতিরিক্ত যোগ্যতা: আরএমএ / সিআরএমপি / এফআরএম সার্টিফিকেশন প্রাধান্য দেবে
অভিজ্ঞতা: ন্যূনতম ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অতিরিক্ত সুবিধা: মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা
আবেদনের প্রক্রিয়া:
যারা যোগ্য, তারা প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।