শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান বর্তমানে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে রয়েছেন। একসময় তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে ভক্তরা আলোচনা করলেও এখন তারা দুই মেরুতে অবস্থান করছেন।

রাজনৈতিক কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। ফলে তিনি জাতীয় দল থেকেও দূরে। অন্যদিকে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। তাদের এই ভিন্নমুখী অবস্থানকে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নতুন আলোচনা।

এ বিষয়ে তামিম ইকবাল বলেন, “সাকিব একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা তাকে যোগ্য মনে করেন, অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবে। তবে তাকে দেশে ফেরানো আমার হাতে নেই, এখানে আইনি বিষয় জড়িত।”

তিনি আরও যোগ করেন, “দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে। যদি সে দেশে ফিরে কোর্টের মুখোমুখি হয় এবং অনুশীলন শুরু করতে পারে, তাহলে জাতীয় দলের দরজা সবসময় খোলা। সে কোনো বিদেশি নয়, বাংলাদেশের ক্রিকেটার।”

তামিম স্পষ্ট করে জানান, সাকিবের জাতীয় দলে ফেরার একমাত্র শর্ত হলো দেশে ফেরা। মামলা পরিচালনা বা প্রত্যাহার করা বিসিবির বিষয় নয়। নিজের ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সাকিবকেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024