শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্টার্টআপ ফান্ড: উদ্যোক্তাদের জন্য নতুন ইক্যুইটি কোম্পানি ও ৪% সুদে ঋণ সুবিধা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে
স্টার্টআপ ফান্ড: উদ্যোক্তাদের জন্য নতুন ইক্যুইটি কোম্পানি ও ৪% সুদে ঋণ সুবিধা

স্টার্টআপ ফান্ড: উদ্যোক্তাদের জন্য নতুন ইক্যুইটি কোম্পানি ও ৪% সুদে ঋণ সুবিধা

বাংলাদেশে স্টার্টআপ উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বা মূলধন বিনিয়োগ কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কোম্পানির মাধ্যমে নতুন ও ছোট উদ্যোক্তারা সহজ শর্তে এবং সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

অচিরেই গঠিত হতে যাওয়া এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিনিয়োগযোগ্য তহবিলের একটি অংশ উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উদ্যোগে গঠিত ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকেও স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ সুবিধা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই ১৬টি তফশিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি এই তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি করেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, শিগগিরই আরও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই চুক্তির আওতায় আসবে।

মঙ্গলবার অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চুক্তিতে সই করেন।

সভায় জানানো হয়, প্রচলিত ব্যবসার পাশাপাশি স্টার্টআপ কোম্পানিগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই উদ্যোক্তাদের সুবিধার্থে ৯ জুলাই বাংলাদেশ ব্যাংক একটি মাস্টার সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারের ভিত্তিতেই পুনঃঅর্থায়ন চুক্তি সম্পাদিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, উদ্যোক্তারা এখন থেকে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন। এই সুবিধার আওতায় চলতি ও মেয়াদি উভয় ধরনের ঋণ দেওয়া হবে। নতুন নিয়মে স্টার্টআপ খাতের উদ্যোক্তাদের জন্য ঋণসীমা ধাপে ধাপে ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024