প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে ৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা ফি দিতে হবে। একই দিনে পরীক্ষা হলে একবারেই অংশগ্রহণ করতে পারবেন।
প্রদর্শক (জীববিজ্ঞান)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ/প্রাণিবিজ্ঞানে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি, ন্যূনতম ২.২৫ সিজিপিএ।
সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানসহ বিপিএড ডিগ্রি অথবা স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।
জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানসহ বিপিএড ডিগ্রি অথবা স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।
জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
যোগ্যতা: ফাজিল/সমমানের ডিগ্রি।
জুনিয়র শিক্ষক (বিভিন্ন বিষয়)
পদসংখ্যা: ৪৭
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
যোগ্যতা: ন্যূনতম ২.৫ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
বয়স: ১৮–৩২ বছর (আবেদনের শেষ তারিখে), কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন পদ্ধতি: অনলাইনে, ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদন শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা
পরীক্ষার ফি: প্রদর্শক/সহকারী শিক্ষক ২০০ টাকা, জুনিয়র শিক্ষক ১৫০ টাকা। ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
বিস্তারিত ও আবেদন করতে এখানে ক্লিক করুন।