বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সিমেন্ট বিভাগে টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত ৩ সেপ্টেম্বর ২০২৫।
পদের নাম:
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সিমেন্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
সিমেন্ট শিল্প ও সংশ্লিষ্ট পণ্যের বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল যোগাযোগে দক্ষতা আবশ্যক।
অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
বেতন ও সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে [এখানে ক্লিক করুন]।
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৫।