শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিট্যান্স চার্জে বাংলাদেশি প্রবাসীদের ক্ষতি ১.৪৮ বিলিয়ন ডলার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে
রেমিট্যান্স চার্জে বাংলাদেশি প্রবাসীদের ক্ষতি ১.৪৮ বিলিয়ন ডলার

রেমিট্যান্স চার্জে বাংলাদেশি প্রবাসীদের ক্ষতি ১.৪৮ বিলিয়ন ডলার

উচ্চ ফি, লুকানো চার্জ এবং প্রতিকূল এক্সচেঞ্জ রেটের কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন মার্কিন ডলার অপচয় হয়েছে। এর মধ্যে বাংলাদেশি প্রবাসীরা হারিয়েছেন প্রায় ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ না’লা এ তথ্য প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে না’লা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন,
“২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৫৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে অতিরিক্ত চার্জ ও অনুকূলহীন রেটের কারণে। শুধুমাত্র বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ১.৪৮ বিলিয়ন ডলার অতিরিক্ত গুনতে হয়েছে।”

তিনি আরও জানান, এ ক্ষতির অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২ দশমিক ০২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩৩ শতাংশের সমান।

মাহমুদুল হাসান বলেন,
“বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত টাকা যেন অতিরিক্ত চার্জ ছাড়াই দ্রুত ও নিরাপদে দেশে পৌঁছায়, সেটাই আমাদের অঙ্গীকার। আমরা চাই প্রবাসীরা গর্ব করে বলতে পারেন—‘আমাদের টাকা বিনামূল্যে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দ্রুত পরিবারে পৌঁছে যাচ্ছে।’”

তিনি আরও যোগ করেন,
“আমাদের লক্ষ্য প্রতিটি লেনদেনে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করা। এভাবেই আমরা দেশের রেমিট্যান্স প্রবাহকে শক্তিশালী করে জাতীয় অর্থনীতিকে আরও এগিয়ে নিতে চাই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যস্ত প্রবাসীরা যাতে ব্যাংক বা মানি এক্সচেঞ্জে গিয়ে ঝামেলায় না পড়েন, সেজন্য চালু করা হয়েছে না’লা অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সর্বোত্তম রেটে এবং সম্পূর্ণ বিনামূল্যে অর্থ পাঠাতে পারছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১টি দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে। ২০২১ সালে চালু হওয়া অ্যাপটির ব্যবহারকারী ইতোমধ্যেই ৫ লাখ ছাড়িয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024