শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ পড়া হয়েছে
খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

সরকারের পতনের পর গত এক বছরে বাংলাদেশ ব্যাংক খাতে খেলাপি ঋণের ভয়াবহতা বেড়েছে। আওয়ামী লীগ নেতা ও তাঁদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের একের পর এক ঋণ খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংক খাতে সংকট আরও প্রকট হয়েছে। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণের হার ১২ শতাংশ থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ২৮ শতাংশে। অর্থাৎ দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের এক-চতুর্থাংশেরও বেশি বর্তমানে খেলাপি।

সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণের দিক থেকে বাংলাদেশের শীর্ষে উঠে আসার তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০২৩ সালে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি বাংলাদেশে—৯ দশমিক ৬ শতাংশ। এ হার ২০২১ সালে ছিল ৮ শতাংশ এবং ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ প্রতি বছরই খেলাপি ঋণ বেড়ে চলেছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পরিস্থিতি

বাংলাদেশের পাশাপাশি নেপাল ও শ্রীলঙ্কায়ও ২০২১ সাল থেকে খেলাপি ঋণ বেড়েছে। তবে ভারতের খেলাপি ঋণ ২০২০ সালের ৭ দশমিক ৯ শতাংশ থেকে ২০২৩ সালে কমে হয়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। ভুটানের খেলাপি ঋণও ১১ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নেমেছে। মালদ্বীপেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে—২০২০ সালে ১৮ দশমিক ৮ শতাংশ থেকে ২০২৩ সালে তা দাঁড়িয়েছে ৮ দশমিক ৩ শতাংশে।

এশিয়ার সার্বিক অবস্থান

প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার মধ্যে সবচেয়ে কম খেলাপি ঋণের হার চীনের তাইপে ও হংকংয়ে। আর বাংলাদেশের পর সর্বোচ্চ খেলাপি ঋণ কিরগিজস্তানে হলেও দেশটিতে হার কমছে। ২০২২ সালে কিরগিজস্তানের খেলাপি ঋণ ছিল ১২ দশমিক ৫ শতাংশ, যা ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯ শতাংশে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব, দুর্বল সুশাসন, ঋণ আদায়ে গড়িমসি ও প্রভাবশালী মহলের ঋণ সুবিধা নেওয়ার কারণে খেলাপি ঋণের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে দেশের আর্থিক খাত চরম ঝুঁকির মুখে পড়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024