শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেঙ্গু প্রতিরোধে প্লাটিজেন সিরাপ: হামদর্দের ভেষজ ওষুধের আনুষ্ঠানিক লঞ্চ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে প্লাটিজেন সিরাপ: হামদর্দের ভেষজ ওষুধের আনুষ্ঠানিক লঞ্চ

ডেঙ্গু প্রতিরোধে প্লাটিজেন সিরাপ: হামদর্দের ভেষজ ওষুধের আনুষ্ঠানিক লঞ্চ

ডেঙ্গু প্রতিরোধে নতুন আশার আলো নিয়ে এলো হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রাকৃতিক উপাদানে তৈরি সিরাপ ‘‘প্লাটিজেন’’ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন হয়। এ সময় ‘‘প্লাটিজেন’’ নামাঙ্কিত কেক কেটে ওষুধটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামদর্দ এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক (বিক্রয় ও বিপণন এবং পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

লঞ্চিং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হামদর্দের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক।

ভেষজ উপাদান পেপে পাতার নির্যাস থেকে তৈরি এই সিরাপ ‘‘প্লাটিজেন’’ ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তে প্লাটিলেট দ্রুত বাড়াতে সহায়তা করে। নিয়মিত সেবনে এটি রোগীকে অল্প সময়ের মধ্যেই সুস্থ হতে সহায়তা করে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য—

  • সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. রেজাউল হক

  • পরিচালক, হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার

  • পরিচালক (অর্থ ও হিসাব) নাজমুল করিম এফসিএ

  • পরিচালক (ক্রয়) মোহাম্মদ শরীফুল ইসলাম

  • পরিচালক (প্রশাসন ও কোম্পানি সেক্রেটারি) মো. আবদুল মজিদ

  • উপ-পরিচালক (প্রশাসন) ও পরিচালক (প্রটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স – অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান

  • উপ-পরিচালক (মার্কেটিং) ডা. আবুল তৈমুর চৌধুরী

  • উপ-পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) আবু জাফর মো. ছাদেক

হামদর্দ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘প্লাটিজেন’’ সিরাপ শুধু ডেঙ্গু চিকিৎসায় নয়, প্রাকৃতিক ভেষজ চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024