শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ স্থানে: এডিবি রিপোর্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ পড়া হয়েছে
বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ স্থানে: এডিবি রিপোর্ট

বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ স্থানে: এডিবি রিপোর্ট

দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে দেখা গেছে, দেশে ইন্টারনেট ব্যবহারের ধীরগতি মূলত উচ্চ মূল্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও কম ডিজিটাল সাক্ষরতার কারণে। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪৪ জন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করছেন। প্রতিবেশী দেশ ভারতে একই অনুপাত ৫৫ জন।

এডিবি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করছে ভুটান (১০০ জনে ৮৮ জন), এরপর মালদ্বীপ (৮৪ জন) এবং ভারতের (৫৫ জন) ব্যবহারকারীরা। সবচেয়ে কম ব্যবহারকারীর দেশ আফগানিস্তান (১০০ জনে ১৭ জন)। পাকিস্তানে প্রতি ১০০ জনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৭ জন।

মুঠোফোন ব্যবহার ও সক্রিয় গ্রাহক সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত, এরপর বাংলাদেশ। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১৯ কোটি ৬১ লাখ সক্রিয় মুঠোফোন ব্যবহারকারী আছেন। শ্রীলঙ্কায় প্রতি ১০০ জনের মধ্যে ১৪২ জন একাধিক অপারেটরের সেবা গ্রহণ করছেন।

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে রয়েছে ভারত (প্রায় ৩ কোটি ৯৫ লাখ ব্যবহারকারী), এরপর বাংলাদেশে ১ কোটি ৩৫ লাখ ব্যবহারকারী। তবে এলটিই বা ফোর-জি সেবার আওতায় সবচেয়ে ভালো অবস্থানে আছে মালদ্বীপ, যেখানে ১০০ শতাংশ মানুষ ফোর-জি ইন্টারনেট ব্যবহার করছেন। বাংলাদেশের ফোর-জি ব্যবহার ৯৮.৯ শতাংশ এবং ভারতের ৯৮.৮ শতাংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024