বেসরকারি সংস্থা সিএসএস লোন অফিসার পদে ২০০ জন নিয়োগ দিচ্ছে আগ্রহী প্রার্থীরা সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৮টি কেন্দ্রে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সাথে আনতে হবে।
পদ: লোন অফিসার
পদসংখ্যা: ২০০
চাকরির ধরন: নিয়মিত, দলের মাধ্যমে সদস্য ভর্তি, ঋণ বিতরণ ও নির্ধারিত সময় অনুযায়ী কিস্তি আদায়।
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো অঞ্চল।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
বেতন: অস্থায়ী অবস্থায় ২৩,০৮০–২৫,০০০ টাকা, স্থায়ী হলে ২৫,৩২০–২৭,২৮০ টাকা।
বয়স: অনভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর, অভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ৩৯ বছর।
জীবনবৃত্তান্ত (CV) ও আবেদনপত্র
দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
জাতীয় পরিচয়পত্র
শিক্ষাগত যোগ্যতার সনদ
অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
অন্যান্য প্রয়োজনীয় সনদপত্র
প্রার্থীরা উপযুক্ত ঠিকানায় যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।