শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এফবিসিসিআই প্রেসিডেন্ট প্রার্থী আবদুল হক আনুষ্ঠানিকভাবে ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে
এফবিসিসিআই প্রেসিডেন্ট প্রার্থী আবদুল হক আনুষ্ঠানিকভাবে ঘোষণা

এফবিসিসিআই প্রেসিডেন্ট প্রার্থী আবদুল হক আনুষ্ঠানিকভাবে ঘোষণা

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে সাবেক পরিচালক আবদুল হককে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস ফোরামের ব্যানারে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, এবং এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি আবুল কাসেম হায়দার প্রমুখ।

আবদুল হক বর্তমানে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে এক সন্ধিক্ষণে রয়েছে। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মিলিয়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে। কিন্তু এফবিসিসিআই গত এক বছরে সরকারি নীতিমালা প্রণয়ন বা আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। প্রশাসক দিয়ে শুধু রুটিন কাজ চালানো হয়েছে। এতে ব্যবসা ও বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “স্থবিরতা কাটিয়ে উঠতে হলে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পরিচালক পর্ষদের হাতে নেতৃত্ব দিতে হবে। সুযোগ পেলে আমি এফবিসিসিআইকে বিশ্বমানের সংগঠনে রূপান্তর করতে চাই।”

এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই কঠিন দায়িত্ব সম্পন্ন করার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা চাই। দ্রুত নির্বাচন আয়োজন করে একটি কার্যকর ও শক্তিশালী এফবিসিসিআই গড়ে তুলতে হবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024