শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৭৭ জন, ঢাকাসহ সারাদেশে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৭৭ জন, ঢাকাসহ সারাদেশে অভিযান

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৭৭ জন, ঢাকাসহ সারাদেশে অভিযান

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টার এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ১২৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, আর ৫৫৩ জন বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, ৯৩ রাউন্ড এয়ার পিস্তলের গুলি, সাত রাউন্ড তাজা গুলি, একটি টিপ চাকু ও একটি বার্মিজ চাকু জব্দ করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানায়, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024