প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের আইসিসিডি (এসভিপি/ইভিপি) বিভাগে হেড অব ইন্টারনাল অডিট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু করতে পারবেন এবং শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
চাকরির বিস্তারিত:
প্রতিষ্ঠান: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
পদসংখ্যা: নির্ধারিত নয়
বিভাগ: আইসিসিডি (এসভিপি/ইভিপি)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকে কাজের দক্ষতা
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক, যেকোনো স্থানে
বেতন ও সুবিধা: আকর্ষণীয় বেতন, ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন লিংক ও অফিসিয়াল ওয়েবসাইট: Premier Bank Official Notice