শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বৃক্ষরোপণ কর্মসূচি: শাহজালাল ইসলামী ব্যাংকের পরিবেশবান্ধব উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে
বৃক্ষরোপণ কর্মসূচি: শাহজালাল ইসলামী ব্যাংকের পরিবেশবান্ধব উদ্যোগ

বৃক্ষরোপণ কর্মসূচি: শাহজালাল ইসলামী ব্যাংকের পরিবেশবান্ধব উদ্যোগ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পরিবেশ ও জলবায়ু সুরক্ষার প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর যশোর জেলার বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি: শাহজালাল ইসলামী ব্যাংকের পরিবেশবান্ধব উদ্যোগ

ব্যাংকটির যশোর, খুলনা ও চুকনগর শাখা যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিলাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সর্বত্র বৃক্ষরোপণ কার্যক্রম অপরিহার্য। এছাড়া শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের জন্য সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের সমাপ্তিতে ছাত্রছাত্রীদের মধ্যে তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা, ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক এ. বি. এম. আহসানুল কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, ব্যবসায়ী ও সমাজসেবক অবু মুসা, বাহারুল ইসলাম, এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024