পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও পরিচালক হোসেন খালেদ সম্প্রতি ব্যাংকটির ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজকের বাজারদরে শেয়ারগুলোর মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫৯ লাখ ১৭ হাজার টাকা।
প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার প্রায় এক সপ্তাহের মধ্যেই শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন বলে ডিএসইর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, মালিকানা অংশীদারিত্ব বৃদ্ধি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক সঙ্কেত হিসেবে কাজ করতে পারে।