শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনসিসি ব্যাংক ডিএমপি সদস্যদের দিল ১ হাজার ছাতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে
এনসিসি ব্যাংক ডিএমপি সদস্যদের দিল ১ হাজার ছাতা

এনসিসি ব্যাংক পিএলসি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের জন্য ১ হাজারটি ছাতা প্রদান করেছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রতীকীভাবে একটি ছাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানি-র নিকট হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গানি এনসিসি ব্যাংকের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে আরও বেশি অংশ নেয় তবে সমাজ উন্নয়নের গতি আরও দ্রুত হবে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম জানান, ব্যাংকটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, কৃষি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে আসছে। শুধু আর্থিক মুনাফা নয়, সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তারই অংশ হিসেবে ডিএমপি সদস্যদের সহায়তায় ছাতা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024