শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওয়ালটন ই-বাইক বাজারে এলো নতুন দুটি মডেল, তাকিওন সিরিজে ফিউশন ২৫এফজেড ও লিও ২৫টিওয়ান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ পড়া হয়েছে
ওয়ালটন ই-বাইক বাজারে এলো নতুন দুটি মডেল, তাকিওন সিরিজে ফিউশন ২৫এফজেড ও লিও ২৫টিওয়ান

ওয়ালটন ই-বাইক বাজারে এলো নতুন দুটি মডেল, তাকিওন সিরিজে ফিউশন ২৫এফজেড ও লিও ২৫টিওয়ান

বাংলাদেশের ইলেকট্রিক বাইক (ই-বাইক) বাজারে নতুন মাত্রা যোগ করেছে ওয়ালটন। দেশের প্রথম বিআরটিএ অনুমোদিত ই-বাইক নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন তাদের জনপ্রিয় তাকিওন (TAKYON) সিরিজে এনেছে দুটি নতুন মডেল—ফিউশন ২৫এফজেড (Fusion 25FZ) এবং লিও ২৫টিওয়ান (Leo 25T1)। আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং কম খরচে যাতায়াতের সুযোগ থাকায় এগুলোকে নগর ও গ্রামীণ জীবনের জন্য পরিবেশবান্ধব স্মার্ট সমাধান হিসেবে দেখা হচ্ছে।

সংস্থাটির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন যুক্ত হওয়া ফিউশন ২৫এফজেড মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি এবং ১.২ কিলোওয়াট ব্রাশলেস ডিসি মোটর। মাত্র ১০ সেকেন্ডে শূন্য থেকে ১০০ মিটার এক্সেলারেশন নিতে পারে বাইকটি। ডুয়াল ডিস্ক ব্রেক, উন্নত টায়ার, ১৪০ কেজি ওজন এবং শক্তিশালী কন্ট্রোল সিস্টেম একে শহর ও মহাসড়কে নির্ভরযোগ্য করে তুলেছে। দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, লিও ২৫টিওয়ান মডেলটি তুলনামূলক হালকা এবং শহুরে রাইডের জন্য উপযোগী। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার এবং একবার চার্জে চলবে ৭০ থেকে ৮০ কিলোমিটার। এতে রয়েছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ ভোল্ট ব্যাটারি, যা ৬–৮ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়। ৮০০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটরের সঙ্গে ডিস্ক-ড্রাম ব্রেক ও উন্নত সাসপেনশন রাইডারকে দেবে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা। মাত্র ৮৯ কেজি ওজনের এই বাইক সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত বহন করতে সক্ষম। দাম রাখা হয়েছে ৮৬,৮৫০ টাকা।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত মাধ্যম হিসেবে ই-বাইক বিশ্বব্যাপী জনপ্রিয়। নগর ও গ্রামীণ জীবনের চলাচলকে আরও সহজ ও আধুনিক করতে ওয়ালটনের তাকিওন ই-বাইক একটি অনন্য সমাধান হতে পারে। তিনি জানান, গ্রাহকরা সহজ কিস্তিতেও বাইকগুলো কিনতে পারবেন এবং সারা দেশে ওয়ালটন প্লাজা, অনুমোদিত ডিলার শপ ও ওয়ালটনের ওয়েবসাইটে এগুলো পাওয়া যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024