ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার, ৮ সেপ্টেম্বর আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল), ফরিদপুর শাখায় আয়োজন করা হয়।
আইসিবি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সভায় উপস্থিত ছিলেন:
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ
আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার
আইসিসিএমএল এর সিইও মাজেদা খাতুন
আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান
কর্পোরেশনের ব্রাঞ্চ ও সাবসিডিয়ারি অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান
এছাড়া সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় আইসিএমএল এর সিইও মাজেদা খাতুন শুভেচ্ছা বক্তব্য দেন এবং তিনটি সাবসিডিয়ারি কোম্পানির বিভিন্ন সেবা ও পণ্যের বিষয়ে বিনিয়োগকারীদের অবহিত করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, যিনি বলেন, “আইসিবি সবসময় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আমাদের লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।”
সভায় ফরিদপুর শহরের গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য বিনিয়োগকারীরাও মতামত প্রদান করেন।