রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় একযোগে গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৮০৯ জন আসামি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশের চলমান বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১ হাজার ২৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নানাবিধ অপরাধে আরও ৫২৮ জনকে আটক করা হয়।
শাহাদাত হোসেন বলেন, অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একনলা বন্দুক, একটি ওয়ান শ্যুটারগান, একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, চারটি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।