শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আলবেনিয়ার এআই মন্ত্রী দিয়েলা – বিশ্বের প্রথম ভার্চুয়াল মন্ত্রীর দায়িত্ব সরকারি টেন্ডার তদারকি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে
আলবেনিয়ার এআই মন্ত্রী দিয়েলা – বিশ্বের প্রথম ভার্চুয়াল মন্ত্রীর দায়িত্ব সরকারি টেন্ডার তদারকি

আলবেনিয়ার এআই মন্ত্রী দিয়েলা – বিশ্বের প্রথম ভার্চুয়াল মন্ত্রীর দায়িত্ব সরকারি টেন্ডার তদারকি

আলবেনিয়ার নতুন মন্ত্রিসভায় যোগ দিলেন এক অদ্ভুত সদস্য—তিনি মানুষ নন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এক ভার্চুয়াল বট। নাম তার ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় সূর্য।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এদি রামা তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করার সময় এই এআই মন্ত্রীর নাম প্রকাশ করেন। তিনি জানান, সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম তদারক ও অনুমোদনের দায়িত্বে থাকবেন দিয়েলা। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া প্রতিটি টেন্ডার তার নজরদারিতে হবে।

প্রধানমন্ত্রী রামা বলেন, “দিয়েলা আলবেনিয়ার ইতিহাসে প্রথম মন্ত্রী, যিনি শারীরিকভাবে উপস্থিত নন, বরং ভার্চুয়ালি তৈরি। সরকারি টেন্ডার যেন শতভাগ দুর্নীতিমুক্ত হয়, তা তিনি নিশ্চিত করবেন।”

দুর্নীতির কারণে আলবেনিয়ায় টেন্ডার খাত দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে। দেশটি আন্তর্জাতিকভাবে মাদক ও অস্ত্র পাচার এবং অর্থপাচারের হাব হিসেবে পরিচিত, যা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তাদের প্রবেশ প্রক্রিয়াকে জটিল করেছে। যদিও রামা ঘোষণা করেছেন, ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে ইইউতে যোগ করাই তার লক্ষ্য, কিন্তু বিশ্লেষকদের মতে এটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা।

এআই মন্ত্রী ‘দিয়েলা’ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবেন নাকি তার কার্যক্রমে মানবিক তদারকি থাকবে—সে বিষয়ে সরকার এখনো বিস্তারিত কিছু জানায়নি। এতে প্রশ্ন উঠেছে, তাকে প্রভাবিত বা হ্যাক করার ঝুঁকি কতটা রয়েছে।

চলতি বছরের শুরুতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে প্রথম চালু হয় দিয়েলা। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে সজ্জিত এই ডিজিটাল মন্ত্রী নাগরিক ও ব্যবসায়ীদের জন্য অনলাইনে সরকারি নথি সংগ্রহের জটিলতা অনেকটাই কমিয়ে দেন।

তবে সামাজিক মাধ্যমে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মজা করে লিখেছেন, “একদিন দিয়েলাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন।” আবার অন্য এক মন্তব্যে বলা হয়, “চুরি আগের মতোই চলবে, শুধু এবার দোষ চাপানো হবে দিয়েলার ওপর।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024