শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রোনালদো আয়: মেসির চেয়ে দ্বিগুণ, ক্রীড়াজগতে শীর্ষে পর্তুগিজ তারকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ পড়া হয়েছে
রোনালদো আয়: মেসির চেয়ে দ্বিগুণ, ক্রীড়াজগতে শীর্ষে পর্তুগিজ তারকা

রোনালদো আয়: মেসির চেয়ে দ্বিগুণ, ক্রীড়াজগতে শীর্ষে পর্তুগিজ তারকা

রেকর্ডের দৌড়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই বহু বছর ধরে সমানতালে চলছে। তবে ইউরোপ ছেড়ে সৌদি লিগে যাওয়ার পর থেকে আয়ের দিক দিয়ে পর্তুগিজ সুপারস্টার রোনালদো অনেক এগিয়ে গেছেন। যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্স প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকার শীর্ষে আছেন রোনালদো।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে রোনালদো যে বিশাল অঙ্কের বেতন পাচ্ছেন, সেটিই তাকে আয়ের দিক থেকে সবার ওপরে তুলেছে। গেল বছরে তার মোট আয় দাঁড়িয়েছে ১৯ কোটি ২৪ লাখ পাউন্ডে, যা মেসির প্রায় দ্বিগুণ। এর বাইরে বিভিন্ন স্পনসরশিপ ও ব্যবসায়িক বিনিয়োগ থেকেও বিপুল অর্থ আয় করেছেন তিনি। গড় হিসেবে হিসাব করলে রোনালদো প্রতি সেকেন্ডে আয় করেছেন ৬ দশমিক ১০ পাউন্ড।

অন্যদিকে, আয়ের তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির এক বছরের আয় ছিল ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসির মাঠের আয় রোনালদোর তুলনায় কম হলেও মাঠের বাইরের আয়ে তিনি এখনও সমানভাবে শক্তিশালী। বিশেষ করে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ও বিনিয়োগ থেকেই তার বড় অঙ্কের অর্থ আসে।

বেস্টবেটিংঅফার্স প্রকাশিত তালিকা অনুযায়ী, দ্বিতীয় স্থানে আছেন গলফার জন রাহম, যার আয় ১৬ কোটি ৩২ লাখ পাউন্ড। এ ছাড়া লেব্রন জেমস, জিয়ানিস অ্যানটেটোকুম্পো, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, করিম বেনজেমা, স্টিফেন কারি এবং লামার জ্যাকসন জায়গা করে নিয়েছেন শীর্ষ ১০ ক্রীড়াবিদের তালিকায়।

এক নজরে গত এক বছরে সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদ

  1. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল) – £192.4 মিলিয়ন

  2. জন রাহম (গলফ) – £163.2 মিলিয়ন

  3. লিওনেল মেসি (ফুটবল) – £99.9 মিলিয়ন

  4. লেব্রন জেমস (বাস্কেটবল) – £94.8 মিলিয়ন

  5. জিয়ানিস অ্যানটেটোকুম্পো (বাস্কেটবল) – £82.1 মিলিয়ন

  6. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল) – £81.4 মিলিয়ন

  7. নেইমার (ফুটবল) – £79.9 মিলিয়ন

  8. করিম বেনজেমা (ফুটবল) – £78.4 মিলিয়ন

  9. স্টিফেন কারি (বাস্কেটবল) – £75.3 মিলিয়ন

  10. লামার জ্যাকসন (আমেরিকান ফুটবল) – £74.3 মিলিয়ন

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024