দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্য এর বিবাহবিচ্ছেদ এখন পুরোনো খবর। এর মধ্যেই নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপাল এর সঙ্গে নতুন সংসার শুরু করেছেন। অন্যদিকে সামান্থা নিজে রাজ নিদিমোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে রটেছে, সামান্থার বিচ্ছেদের সময় নাকি মোটা অঙ্কের ভরণপোষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নাগা চৈতন্যর পরিবার। কিন্তু বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সামান্থা, শারীরিক অসুস্থতাও ধরা পড়ে। তিনি নিজেকে সামলাতে নাগার সাহচর্য চাইতে চেয়েছিলেন, কিন্তু পাননি। এরপরই সামান্থা খোরপোশ প্রত্যাখ্যান করেন। এখন তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে প্রকাশ্যে কথা বলছেন।
সামান্থা জানান, তিনি সবসময় নিজের ক্যারিয়ারে চাপ অনুভব করতেন। তিনি ছিলেন খুবই পরিকল্পিত এবং ভীষণভাবে অঙ্ক কষে চলতেন। সারাক্ষণ নিজেকে প্রমাণ করার জন্য চাপ অনুভব করতেন। “আমি ভাবতাম, বড় তারকা হতে হলে বছরে পাঁচটা সিনেমা করতে হবে, দর্শকদের জন্য বাণিজ্যিকভাবে সফল সিনেমা উপহার দিতে হবে, এবং বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে।” – তিনি বলেন।
তিনি আরও জানান, প্রতিটি শুক্রবারের সাফল্য তার জীবনকে নির্ধারণ করত। প্রতিমুহূর্তে ভয় পেতেন যে তার জায়গা কেউ অন্য কেউ নেবে।

যদিও সাম্প্রতিক কঠিন সময়ে তিনি মানুষ হিসেবে আরও স্থিতিশীল হয়েছেন। গত দুই বছর ধরে তার কোনো বড় সিনেমা মুক্তি পায়নি, কিন্তু সেই সময়কেও তিনি ভীষণ আনন্দে কাটিয়েছেন। সামান্থা রুথ প্রভু বলেন, “এখন আমি নিজের জীবনের এবং ক্যারিয়ারের প্রতি শান্তি অনুভব করছি।”