শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফরিদা পারভীনের পরলোকগমন: শোকের ছায়ায় সংগীতাঙ্গন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ পড়া হয়েছে
ফরিদা পারভীনের পরলোকগমন: শোকের ছায়ায় সংগীতাঙ্গন

ফরিদা পারভীনের পরলোকগমন: শোকের ছায়ায় সংগীতাঙ্গন

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী ও চার সন্তান রেখে গেছেন এ প্রজন্মের অন্যতম শ্রদ্ধেয় এই শিল্পী।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। প্রতি সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাঁকে। ২ সেপ্টেম্বর শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রথমে ডায়ালাইসিসের পরামর্শ দেন, কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠলে আইসিইউতে নেওয়া হয় তাঁকে। গত বুধবার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না–ফেরার দেশে পাড়ি জমান তিনি।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন ১৪ বছর বয়সে সংগীতজীবন শুরু করেন। ১৯৬৮ সালে মাত্র কিশোরী বয়সেই পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ। এরপর টানা পাঁচ দশক ধরে সুরের ভুবনে তিনি অবদান রেখেছেন।
পারিবারিকভাবেই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর দাদিও গান গাইতেন এবং বাবারও সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল। বাবার চাকরির কারণে বিভিন্ন জেলায় বেড়ে ওঠা হলেও গান থেকে দূরে যাননি তিনি। একসময় হয়ে ওঠেন বাংলার লোকসংগীতের উজ্জ্বল নক্ষত্র।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024