শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফায় অবস্থিত ব্যাশনেফ্ট তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি দেশটির অন্যতম বৃহৎ তেল পরিশোধন কারখানা। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে চালানো এ হামলায় শোধনাগারের একটি অংশে আগুন ধরে যায়। তবে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ টেলিগ্রামে এক পোস্টে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শোধনাগারকে লক্ষ্য করে দুইটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি ভূপাতিত করতে সক্ষম হলেও অন্যটি শোধনাগারে আঘাত হানে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির ড্রোনটি শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ার পর ঘটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শোধনাগারের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা গুরুতর নয়।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার। হামলার শিকার এ শোধনাগারটির মালিকানা রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ব্যাশনেফ্টের।

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনা ও কৌশলগত অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাশনেফ্টের এ শোধনাগারটি টার্গেট করা হলো।

ব্যাশনেফ্ট শোধনাগারটিকে ২০১৬ সালে ক্রেমলিন দেশের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার হিসেবে স্বীকৃতি দেয়। এখানে ১৫০ প্রকারেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপাদন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024