সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি-এর ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সব শাখা ব্যবস্থাপকের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক “ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমীর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় ব্যবস্থাপনা পরিচালক আগস্ট ২০২৫ পর্যন্ত ব্যাংকের অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। বিশেষ করে খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্ব আরোপের নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—
ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী
আরবিটিএ’র প্রিন্সিপাল মো. নোমান মিয়া
আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম
ঢাকা উত্তর বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জগণ।
সভায় শাখাভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি উপস্থাপন করা হয় এবং ভবিষ্যতে আরও গ্রাহককেন্দ্রিক সেবা, ঋণ আদায় ও ব্যবসার সম্প্রসারণে কার্যকর উদ্যোগের পরিকল্পনা গৃহীত হয়।