শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অপু বিশ্বাস ব্রাইডাল লুক: সাদা পোশাকে কনের সাজে মুগ্ধ ভক্তরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে
অপু বিশ্বাস ব্রাইডাল লুক: সাদা পোশাকে কনের সাজে মুগ্ধ ভক্তরা

অপু বিশ্বাস ব্রাইডাল লুক: সাদা পোশাকে কনের সাজে মুগ্ধ ভক্তরা

ঢালিউড কুইন নামে খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সবসময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। নিয়মিতই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন নতুন রূপে হাজির হন তিনি। এবার একেবারে ভিন্ন আঙ্গিকে ব্রাইডাল লুকে দেখা মিলেছে এ তারকার।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। ভিডিওতে সাদা পোশাকের উপর চুমকি, খোঁপায় ফুল আর কানে দুল পরে অনিন্দ্যসুন্দর এক কনের সাজে ধরা দিয়েছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে অপু লিখেছেন, “রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”

নেটিজেনরা ব্রাইডাল লুক দেখে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসাচ্ছেন অপু বিশ্বাসকে। একজন লিখেছেন, “এ যেন রূপকথার রাজকন্যা।” আরেকজনের মন্তব্য, “এত সুন্দর লাগছে অপুকে, সত্যিই তিনি বেস্ট।”

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান অপু বিশ্বাস। যদিও তার চলচ্চিত্রে পথচলা শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রের মাধ্যমে। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি।

বাংলা চলচ্চিত্রে শাকিব-অপু জুটি একসময় ছিল অপ্রতিদ্বন্দ্বী। শুধু ২০১৭ সাল পর্যন্তই তাদের অভিনীত ৭২টি সিনেমা মুক্তি পেয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল জুটির রেকর্ড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024