দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকতে হবে।
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে ঝড় হতে পারে
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে