শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জাকসু ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে
জাকসু ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ

জাকসু ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব রহমতগঞ্জের ডিফেন্ডার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে কিরণ পেয়েছেন ৫ হাজার ৭৭৮ ভোট।

কিরণ ২০১৮ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে অভিষেক ঘটে। এর পরে তিনি রহমতগঞ্জ, কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।

মালয়েশিয়ায় অবস্থানের কারণে নির্বাচনের দিন কিরণ ভোট দিতে পারেননি। তবে ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়ে তিনি উচ্ছ্বসিত। দেশের একটি গণমাধ্যমকে কিরণ জানিয়েছেন, তিনি ২০১৯ সাল থেকে ক্যাম্পাসে ক্রীড়া সংক্রান্ত কাজ করছেন। জাহাঙ্গীরনগর স্পোর্টস ক্লাব নামে তার নিজস্ব সংগঠন রয়েছে। নির্বাচনের জন্য কোনো বাজেট ব্যয় করা হয়নি; তার বন্ধু, বিভাগের সহপাঠী ও হলের শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন।

কিরণ বলেন, “আমার এই বিজয়ে সবচেয়ে বড় কৃতিত্ব সাধারণ শিক্ষার্থীদের, যারা আমার পাশে থেকেছেন। ছোট-বড় ভাইরা, বন্ধুরা সবাই আমার জন্য কাজ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024