নেপালে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিন নতুন মন্ত্রী শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল তাদের শপথবাক্য পাঠ করান।
সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়।
রামেশ্বর প্রসাদ খানাল – অর্থমন্ত্রী
কুলমান ঘিসিং – জ্বালানি, পানি সম্পদ ও সেচ; ভৌত অবকাঠামো, পরিবহন এবং নগর উন্নয়নমন্ত্রী
ওম প্রকাশ – স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী
এদিকে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিজ দায়িত্বে রেখেছেন শিল্প, বাণিজ্য ও সরবরাহ, পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিন মন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত হলো।