বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতি ও দেশের আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) আয়োজন করেছে বিশেষ ছাড়ে সপ্তাহব্যাপী ভর্তি মেলা। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১৫ শতাংশ (সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত) ছাড়ে ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানানো হয়, আগামী ২৪ সেপ্টেম্বর ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন এবং ২৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
ঢাকার অদূরে সবুজে ঘেরা মনোরম ক্যাম্পাসে গড়ে উঠা গ্রিন ইউনিভার্সিটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিই নয়, বরং পান মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার সুযোগ।
গ্রিন ইউনিভার্সিটি বর্তমানে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে আধুনিক ও চাহিদাসম্পন্ন প্রোগ্রাম অফার করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স
বিবিএ, এমবিএ ও ইএমবিএ
এলএলবি ও এলএলএম
সমাজবিজ্ঞান, ইংরেজি, জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকারী এই বিশ্ববিদ্যালয় Times Impact Ranking, Scimago Institutional Ranking এবং QS South Asia Ranking-এ স্থান করে নিয়েছে।
গ্রহণযোগ্য টিউশন ফি ও বিভিন্ন ধাপে ওয়েভার সুবিধা
মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড়দের জন্য বিশেষ ছাড়
গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড
ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর থেকে নিয়মিত ট্রান্সপোর্ট সুবিধা
আলাদা হোস্টেল ব্যবস্থা
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডি) ও স্টুডেন্ট মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা ও গবেষণা চুক্তি
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন: ০১৩২৪৭১৩৫০২-৮ নম্বরে।