শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডলার দর স্থিতিশীল রাখতে বাজারে হস্তক্ষেপ, বেশি দামে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে
ডলার দর স্থিতিশীল রাখতে বাজারে হস্তক্ষেপ, বেশি দামে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডলার দর স্থিতিশীল রাখতে বাজারে হস্তক্ষেপ, বেশি দামে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডলারের দরপতন রোধে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছে। তবে এ ডলারগুলো বাজার দরের চেয়ে বেশি দামে কেনা হয়েছে।

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এদিন প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২১ টাকা ৭০ পয়সা। অথচ কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে ১২১ টাকা ৭৫ পয়সা দরে। আন্তঃব্যাংকে লেনদেনের সময় সর্বনিম্ন ১২১ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১২১ টাকা ৭৩ পয়সা দামে ডলার বেচাকেনা হয়। অন্যদিকে ব্যাংকগুলো গ্রাহকদের কাছে ডলার বিক্রি করেছে ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২১ টাকা ৯৫ পয়সা দরে।

চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কিনেছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় এর দাম কমতে শুরু করেছে। একসময় দাম নেমে গিয়েছিল ১২১ টাকার নিচে। ডলারের দরপতন হলে রপ্তানি আয় ও প্রবাসী আয় বা রেমিট্যান্স ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর ধরে রাখতে বাজারদরের চেয়ে বেশি দামে ডলার কিনছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024