শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন সময়সীমা বাড়ল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে
ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন সময়সীমা বাড়ল

ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদনের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে সময় বাড়িয়ে করা হয়েছে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।

ফলে আবেদনকারীরা আগামী ২ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আবেদনকারীদের পর্যাপ্ত সময় দিলে তারা আরও সুসংগঠিত ও মানসম্মত প্রস্তাবনা জমা দিতে সক্ষম হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024