শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেনাপোল-পেট্রাপোল বন্দর বন্ধ থাকবে বুধবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে
বেনাপোল-পেট্রাপোল বন্দর বন্ধ থাকবে বুধবার

বেনাপোল-পেট্রাপোল বন্দর বন্ধ থাকবে বুধবার

আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছেন, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি এবং ট্রাকচালকদের ধর্মঘটের কারণে বন্দর দিয়ে পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে বেনাপোল কাস্টমস হাউজে মালামাল ওঠানামা ও খালাস প্রক্রিয়া সচল থাকবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫০টি ট্রাক পণ্য আমদানি হয় এবং ভারত রফতানি হয় প্রায় ৭০-৮০ ট্রাক পণ্য। এ বাণিজ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা প্রতিদিন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানিয়েছেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতীয় শ্রমিক সংগঠনগুলোর চিঠির কারণে এই বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। এসময় ভারতীয় খালি ট্রাকগুলো বন্দরে পণ্য খালাসের পর ফিরে যেতে পারবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024