শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্বস্তিকা মুখার্জী সংবাদমাধ্যমের শিরোনামে ক্ষুব্ধ – “আমি বুড়িমা নই”

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে
স্বস্তিকা মুখার্জী সংবাদমাধ্যমের শিরোনামে ক্ষুব্ধ – “আমি বুড়িমা নই”

স্বস্তিকা মুখার্জী সংবাদমাধ্যমের শিরোনামে ক্ষুব্ধ – “আমি বুড়িমা নই”

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী বয়স ৪৪ পেরোলেও এখনও দর্শক-অনুরাগীদের কাছে সমানভাবে প্রিয়। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমের অতিরঞ্জিত শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের খোলামেলা ও স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী ফেসবুক পোস্টে জানান, সংবাদমাধ্যম তার সাধারণ মন্তব্যকেও অতিরঞ্জিত করে উপস্থাপন করছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বস্তিকা লেখেন—
“কোনো দিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই লেখা হয় ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’। অথচ আমার কথাগুলো একেবারেই সাধারণ।”

এরপর তিনি দৃঢ় কণ্ঠে বলেন—
“মাই নেম ইজ স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।”

তার এই খোলাখুলি বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্ত ও সহকর্মীরা পোস্টে প্রতিক্রিয়া জানাতে থাকেন। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন— “ওহ মা গো মা, নট বুড়িমা।” একজন ভক্ত লিখেছেন— “দিদি, তুমি কিন্তু সত্যিই বম্বশেল।”

স্বস্তিকা মুখার্জী সংবাদমাধ্যমের শিরোনামে ক্ষুব্ধ – “আমি বুড়িমা নই”

প্রসঙ্গত, এর আগেও এক সাক্ষাৎকারে স্বস্তিকা অভিযোগ করেছিলেন— সংবাদমাধ্যম তার মন্তব্যকে অতিরঞ্জিত করে ‘বিস্ফোরক’, ‘বিতর্কিত’ ইত্যাদি শব্দ ব্যবহার করে শিরোনাম বানায়। তার ভাষায়, “আমি যদি গাজা নিয়ে সাধারণ মন্তব্য করি, তখন লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ আসল বিস্ফোরণ তো সেখানেই ঘটছে, আমার কথায় নয়।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024