শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হানিয়া আমির বাংলাদেশ সফর: প্রথমবার ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ পড়া হয়েছে
হানিয়া আমির বাংলাদেশ সফর: প্রথমবার ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী

হানিয়া আমির বাংলাদেশ সফর: প্রথমবার ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানের সুপরিচিত অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন। বিষয়টি নিজে একটি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন।

তিনি জানান, সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। ভিডিওবার্তায় হানিয়া বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটি সারপ্রাইজ।”

হানিয়া শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশ ও ভারতেও যথেষ্ট জনপ্রিয়। ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকগুলোতে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

বলিউডেও অভিষেক হয়েছে ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে, যা পাকিস্তানে সফল হয়েছে। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস এবং চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি হানিয়া গানও গেয়ে থাকেন।

তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি থেকে বর্তমানে চার লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক পান। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। এছাড়া ২৮ বছর বয়সী হানিয়ার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১.৩৫ কোটি ছাড়িয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024