ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ডেভেলপমেন্ট বিভাগে একাধিক এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এম.ফার্ম (ফার্মেসি), এমএসসি (রাসায়ন/ফলিত রসায়ন/জৈব রসায়ন)
অভিজ্ঞতা: ১-২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে
অন্যান্য যোগ্যতা: ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের জন্য নথি প্রস্তুত করতে সক্ষমতা
চাকরির ধরন: ফুলটাইম, অফিস ভিত্তিক
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
বয়সসীমা: ২৫-৩২ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষে
চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল
দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট
বছরে ২টি উৎসব বোনাস
কারিগরি ভাতা ও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এবং বিস্তারিত তথ্য এখানে দেখতে পারেন: এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫