শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাঞ্চন শ্রীময়ী দাম্পত্য: বাসররাতের গান ভাইরাল, সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে
কাঞ্চন শ্রীময়ী দাম্পত্য: বাসররাতের গান ভাইরাল, সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ

কাঞ্চন শ্রীময়ী দাম্পত্য: বাসররাতের গান ভাইরাল, সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ

টলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ দাম্পত্য জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। বিশ্বকর্মা পূজার সময় আবারও নতুন করে ফিরে এসেছে তাদের বিয়ের বাসররাতের ভাইরাল হওয়া একটি ভিডিওর গান।

সেই এক বছর আগের ঘটনা। বিয়ের রাতেই ভিডিওতে শোনা যাচ্ছিল জনপ্রিয় গান— “যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে।” বিশ্বকর্মার পূজায় ঘুড়ি ও লাটাইয়ের প্রতীকী সম্পর্কের কারণে এই গানটি আবারো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশ্ন উঠছে— আসলেই কি বিয়ের এক বছর পরেও কাঞ্চনের লাটাই শ্রীময়ীর হাতেই রয়ে গেছে?

এমন প্রশ্নে সোজাসাপ্টা জবাব দিয়েছেন শ্রীময়ী। তিনি বলেন, “সম্পর্ককে ঘুড়ি-লাটাইয়ের মতো কোনো বাঁধনে দেখতে আমি একেবারেই বিশ্বাসী নই। সংসার হয়তো অনেকটা মেয়েদের ওপর নির্ভরশীল, কিন্তু বাইরের সবকিছু কি আমি নিয়ন্ত্রণ করতে পারব? সম্পর্ক নিয়ন্ত্রণের ব্যাপার নয়, বরং বোঝাপড়ার।”

অভিনেত্রী আরও জানান, কাঞ্চন মল্লিককে তিনি বিয়ের আগে থেকেই বহু বছর ধরে চেনেন এবং তার জীবনের নানা অধ্যায় কাছ থেকে দেখেছেন। তাই তাকে কন্ট্রোল করার কোনো বিষয় নেই।

বিয়ের পর থেকে কাঞ্চন-শ্রীময়ী দম্পতির অনেক মুহূর্তই প্রকাশ্যে এসেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা কম হয়নি। তবে দু’জনই বরাবর ইতিবাচক থেকেছেন।

এদিকে, পূজায় মুক্তি পাচ্ছে কাঞ্চন অভিনীত নতুন সিনেমা ‘রক্তবীজ ২’। সিনেমার প্রচারে তাকে সমর্থন করছেন স্ত্রী শ্রীময়ীও। যদিও বর্তমানে তিনি নতুন কোনো কাজ হাতে নেননি, তবে আসন্ন পূজায় বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বিশেষ গানে দেখা যাবে তাকে। ভবিষ্যতে ভালো চরিত্র পেলে ছোটপর্দায় ফিরতে চান শ্রীময়ী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024