শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিনিয়োগকারী সচেতনতা, টিভি চ্যানেলে বাধ্যতামূলক প্রচার করবে বিএসইসি বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে
বিনিয়োগকারী সচেতনতা, টিভি চ্যানেলে বাধ্যতামূলক প্রচার করবে বিএসইসি বার্তা

বিনিয়োগকারী সচেতনতা, টিভি চ্যানেলে বাধ্যতামূলক প্রচার করবে বিএসইসি বার্তা

বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নির্দিষ্ট সময় ও ব্যবধানে সচেতনতামূলক বিজ্ঞাপন ও নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ জানিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর আগে ২৮ জুলাই ২০২৫ তারিখে কমিশনের জারি করা ৭৫৭ নম্বর স্মারকলিপির ভিত্তিতে ১৪ আগস্ট ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের চিঠি-২ শাখা থেকে মো. ইয়ারুল হকের স্বাক্ষরিত পত্র পাঠানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের ঝুঁকি ও করণীয় সম্পর্কে সচেতন করতে “বিনিয়োগকারী সচেতন হোন”, “বিনিয়োগ নির্ভর সম্ভাব্য ঝুঁকি” ইত্যাদি বার্তা প্রচারের জন্য টিভি চ্যানেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, প্রচারযোগ্য ভিডিওগুলো www.finlitbd.com এবং YouTube চ্যানেল এ পাওয়া যাবে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির স্বার্থে এসব ভিডিও যথাসময়ে সম্প্রচার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024