শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কর আদায় নিয়ে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ পড়া হয়েছে
কর আদায় নিয়ে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা

কর আদায় নিয়ে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা

কর আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে এবং ব্যবসায়ীরা লাভবান হলে কর আদায়ও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। তাই রাজস্ব কর্মকর্তাদের প্রতি তার পরামর্শ, কর আদায় ‘জোর করে’ বা ‘ধমক দিয়ে’ নয়, বরং সেবার মান নিশ্চিত করে আদায় করতে হবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফলক উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা ছাড়া বা বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তিনি ট্যাক্স-টু-জিডিপি অনুপাতের নিম্নহার প্রসঙ্গে বলেন, ব্যবসা যদি সমৃদ্ধ না হয় তবে কর সংগ্রহ বাড়ানো সম্ভব নয়।

ডিজিটাল সেবার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএসডব্লিউ শুধুমাত্র রাজস্ব সংগ্রহের প্ল্যাটফর্ম নয়, বরং একটি সার্বিক সেবা প্রদানের মাধ্যম। ইতোমধ্যে আমদানি-রপ্তানির শুল্ক বিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে প্রদানের উদ্যোগ ব্যাপক সফলতা পেয়েছে।

এনবিআরের তথ্যানুযায়ী, বিএসডব্লিউ চালুর পর এখন পর্যন্ত ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সিএলপি অনলাইনে ইস্যু হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ আবেদন দাখিলের এক ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশ একদিনের মধ্যে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, গত করবর্ষে সর্বাধিক কর্মীর আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করায় পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ এবং রেনেটা পিএলসি।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024