শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পদ্মা সেতু সৌরবিদ্যুৎ প্রকল্প: ৬.০৩ মেগাওয়াট রুফটপ বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে
পদ্মা সেতু সৌরবিদ্যুৎ প্রকল্প: ৬.০৩ মেগাওয়াট রুফটপ বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতু সৌরবিদ্যুৎ প্রকল্প: ৬.০৩ মেগাওয়াট রুফটপ বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে রুফটপ সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতার এই সিস্টেম প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন করবে, যা বছরে প্রায় ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমাবে। এটি প্রায় ২.৫ লাখ গাছ রোপণের সমতুল্য এবং প্রায় ১,২০০ ফুয়েল চালিত গাড়ি সড়ক থেকে সরানোর সমপরিমাণ পরিবেশগত সুফল প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এই উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

ওমেরা রিনিউএবল এনার্জির সিইও মাসুদুর রহিম বলেন, “ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে এবং বিশ্বমানের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল এবং সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড দেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান, যা সৌরবিদ্যুতের ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) সেবায় বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, দক্ষ ও টেকসই সৌর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024