শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৮৪৯ জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৮৪৯ জন

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৮৪৯ জন

সারাদেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ২২৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, যারা বিভিন্ন মামলায় পলাতক ছিল। এছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৬২৪ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, ১টি লোহার মদা এবং ১টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024