বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-এর উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ছয় মাসের জন্য ইন্টার্নশিপ নেওয়ার সুযোগ মিলছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সম্মানীর বিনিময়ে এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা:
কিচেন হেলপার ইন্টার্ন:
বয়স: ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
অতিরিক্ত যোগ্যতা: City & Guilds, UK/NHTTI বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাসের ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট এবং যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের প্রতিষ্ঠানে ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন হতে হবে।
বেকার হেলপার ইন্টার্ন:
বয়স: ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
অতিরিক্ত যোগ্যতা: City & Guilds, UK/NHTTI বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাসের বেকারি অ্যান্ড পেস্ট্রি সার্টিফিকেট কোর্স এবং যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের প্রতিষ্ঠানে ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন হতে হবে।
অন্যান্য শর্ত:
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট এবং বিমান মেডিকেলের শারীরিক ফিটনেস সনদ জমা দিতে হবে।
পূর্বে দুইবার ইন্টার্ন হিসেবে কাজ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
সুযোগ-সুবিধা:
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস
দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা সম্মানী
দৈনিক ৮ ঘণ্টার ডিউটি রোস্টার অনুযায়ী
আবেদনের প্রক্রিয়া:
আবেদনপত্র বিএফসিসি ও বিমান ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করতে হবে।
পূর্ণাঙ্গ আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা-তে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ও তিন কপি আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এবং জেলা সনদ জমা দিতে হবে।
শেষ তারিখ:
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫টা
ওয়েবসাইট: