শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫: তানজিয়া জামান মিথিলা বিজয়ী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪১ পড়া হয়েছে
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫: তানজিয়া জামান মিথিলা বিজয়ী

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫: তানজিয়া জামান মিথিলা বিজয়ী

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিজয়ী হন। মঞ্চে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

মিথিলা এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন। তবে করোনার কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি। এবার তিনি ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, যা আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।

বিজয়ী হওয়ার পর মিথিলা তার জয় মাকে উৎসর্গ করেন। তিনি বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।”

আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রসঙ্গে মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।”

মিথিলা শুধু একজন সফল মডেল ও অভিনেত্রীই নন, তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024